Skip to main content

দুপুরে প্রকাশ, বিকেলে স্থগিত প্রাথমিক বৃত্তির ফল

 
প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে দুপুরে প্রকাশিত প্রাথমিকের বৃত্তির ফলাফল বিকেলে স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। 


 


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায়।

তিনি বলেন, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানানো যাচ্ছে যে, আজ পাঠানো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলটি আপাতত প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফলাফল প্রকাশ করে।

অনুজ কুমার রায় বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ফলাফলটি স্থগিত হয়েছে। দ্রুত সময়ে সমাধান করার জন্য আমরা বৈঠকে বসেছি। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে।’ 


 এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

N.B: Somoy TV 


#বৃত্তি

Comments

Popular posts from this blog

খালেদা জিয়া বিতর্ক: আন্তর্জাতিক চাপ নাকি বিএনপির জন্য ‘ট্র্যাপ’?

  বাংলাদেশের বিরোধীদল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে তা সরকার সচেতনভাবেই করছে বলে মনে করেন দলটির অনেক নেতা। খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা তা নিয়ে বিতর্ক চলছে তারা বলছেন, এর পেছনে আন্তর্জাতিক চাপসহ নানা কারণ থাকতে পারে। অবশ্য সরকার বলছে যে, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে যে বিতর্ক তার পেছনে সরকারের কোন দুরভিসন্ধি নেই। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে দাবি রয়েছে তা থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতেই এমন বিতর্ক শুরু করতে পারে আওয়ামী লীগ। সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সরকারের অন্তত চার জন মন্ত্রী নানা ধরণের মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে খালেদা জিয়ার রাজনীতি করার কোন সুযোগ নেই। একই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও। তবে কিছুটা ভিন্ন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ...

পঞ্চগড়ের ঘটনা সরকারের পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

  পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা সরকারের পূর্বপরিকল্পিত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেকোনো ঘটনায় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়া আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। চলমান রাজনৈতিক আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এ ঘটনা ঘটানো হয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নিয়ে বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়। ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই তরুণ নিহত হন। এ ছাড়া পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হন। ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বিএনপি একটি কমিটি করে। কমিটির সদস্যরা ৮ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, পঞ্চগড়ের ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের আড়াল করতে ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইতিমধ্যে বিএনপির ১৮১ ...

সরকারি রাস্তা কেটে সাঁকো নির্মাণের অভিযোগ

  বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরে পানি তোলার প্রয়োজনে রাস্তা কেটে সেখানে সাঁকো নির্মাণ করে দিয়েছেন এক ঘের ব্যবসায়ী। এর ফলে ২ গ্রামের শতশত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকি নিয়ে পথ চলতে হয় বৃদ্ধ ও নিকটস্থ বিদ্যালয়ের শিশুদেরকে। বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের ১৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কেটে ৮০ বিঘা জমির ঘেরে পানি ওঠানামা করাচ্ছেন আবু হোসেন হাওলাদারের ছেলে কামরুল হাসান বাবুল। এ ছাড়াও ঘেরের প্রয়োজনে ওই রাস্তা থেকে ভেকু মেশিন চালিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি করেছেন কামরুল হাসান। রাস্তাটি ব্যবহার করছেন তিনি ঘেরের ভেরি হিসেবে। ফলে রাস্তা রক্ষার জন্য সরকারি টাকায় দেওয়া বাশের পায়লিং ধসে ঘেরের মধ্যে চলে গেছে। এতে স্থানীয়দের মনে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষক মজিদ শিকদার, বাচ্চু খান, শান্তি রানি তাফালী, দুলালী রানী বলেন, গ্রামের  কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে উপজেলা শহরে নেওয়ার কোন পথ নেই। ব্যক্তিস্বার্থে সরকারি রাস্তা কেটে সাঁকো দেওয়া হয়েছে। বহরবুনিয় ইউনিয়নের ৬ ...