Skip to main content

Posts

Showing posts from February, 2023

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন পুতিন

  বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে।   বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে)। ওই পেজে মো. শাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়ে পুতিনের একটি চিঠির উল্লেখ করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।' রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়া ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। আশা করি, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে আপনার বিভিন্ন কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেবে।’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।' অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর বিনা প্...

দুপুরে প্রকাশ, বিকেলে স্থগিত প্রাথমিক বৃত্তির ফল

  প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে দুপুরে প্রকাশিত প্রাথমিকের বৃত্তির ফলাফল বিকেলে স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায়। তিনি বলেন, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানানো যাচ্ছে যে, আজ পাঠানো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলটি আপাতত প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো। এর আগে মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফলাফল প্রকাশ করে। অনুজ কুমার রায় বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ফলাফলটি স্থগিত হয়েছে। দ্রুত সময়ে সমাধান করার জন্য আমরা বৈঠকে বসেছি। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে।’   এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি...

Health, edn to get chop in ADP

  Health and education are set to get the biggest chop in the revised development budget for this fiscal year, when the International Monetary Fund has stipulated more spending in the two sectors as part of its $4.7 billion loan programme.   In the revised budget for fiscal 2022-23, which is scheduled to be approved tomorrow at the meeting of the National Economic Council, the allocation for the health service division is likely to be slashed by 38 percent to Tk 9,780.96 crore. The budget for the ministry of primary and mass education would be brought down by 32.6 percent to Tk 7,784.68 crore and for the secondary and higher education division by as much as 48 percent to Tk 7,218.33 crore, according to the draft proposal prepared for the meeting. Overall, the annual development programme would be trimmed by 7.5 percent to Tk 227,566.09 crore, with the foreign-funded projects shouldering the entire chop. The allocation for foreign-funded projects would be reduced b...

‘এনবিআর ঠিক না হলে অনেক কিছুই ঠিক হবে না’

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঠিক না হলে অনেক কিছুই ঠিক হবে না বলে মন্তব্য করেছেন চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর আসিফ ইব্রাহিম। বিজনেস লিডার্স মিট সেমিনারে বক্তব্য রাখছেন আলোচকরা। ছবি: সময় সংবাদ   রোববার (২৬ ফেব্রুয়ারি) ‘বিজনেস লিডার্স মিট’ শীর্ষক প্যানেল ডিসকাসনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশে ট্যাক্সকে আরও ফ্লেক্সিবেল করে আনতে হবে। যদি তা করা হয়, আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের পুঁজিবাজার অনেক যাত্রার মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছে। এ যাত্রায় অনেকের ভূমিকা রয়েছে। আমাদের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের অনেক এনলিস্টেড ফ্রিল্যানসাররা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে এসেছেন দেশে।’   আলোচনায় এফআইসিসিআইয়ের সভাপতি নাসের ইজাজ বিজয় বলেন, ‘বিদেশি এবং দেশীয় বিনিয়োগকারীদের মোটামুটি একই চ্যালেঞ্জ ফেস করতে হয় দেশে। আমাদের সামনে অনেক সুযোগ রয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আইটি সেক্টরকে একটা কাঠামোর মধ্যে এনে তা কাজে লাগাতে হবে।’ এ সময় ফাইবার হোম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মইনুল হক সিদ্দিকি বলেন, ‘প্রতিদিনই নতুন নতুন সফটওয়্যার আসছে। সফটওয়্যার এডাপটেশনের সু...

বিশ্বকাপ অধরাই রইল প্রোটিয়াদের

  নিজেদের ইতিহাসে ক্রিকেটের যে কোনো সংস্করণে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ রানের হারে ভেঙেছে তাদের সে স্বপ্ন।   প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ দক্ষিণ আফ্রিকার। ছবি: সংগৃহীত অন্যদিকে প্রোটিয়াদের হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি শিরোপা ঘরে তুলেছে অজি নারীরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) কেপ টাউনে অস্ট্রেলিয়ার দেয়া ১৫৭ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে  প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৩৭ রানে। নারী কিংবা পুরুষ, ক্রিকেট ইতিহাসে যে কোনো সংস্করণের বিশ্বকাপে প্রথমবার ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম শিরোপা জয়ের হাতছানিও ছিল তাদের সামনে। রান তাড়া করতে নেমে শুরুটা মন্থর হলেও, ওপেনার লরা উলভার্ট ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। যদিও শুরু থেকে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন তাজমিন ব্রিটস (১০), ম্যারিজ্যান ক্যাপ (১১) ও অধিনায়ক সুন লুস (২)। কিন্তু চতুর্থ উইকেটে উলভার্টকে সঙ্গ দিয়ে প্রোটিয়াদের জয়ের স্বপ্ন বড় করতে ...

টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

টাঙ্গাইলের গোপালপু‌রে বালুবাহী ট্রা‌কের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টুটুল খন্দকার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার চাচা ইসমাইল।     রোববার (২৬ ফেব্রুয়ারি) বি‌কে‌লে তারাকান্দি- ভূঞাপুর সড়‌কের উপজেলার গোল‌পেচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও ‌ভেঙ্গুলা গ্রামের ডা. খন্দকার মোস্তফা হাসানের ছে‌লে। স্থানীয়রা জানান, টুটুল তার চাচা ইসমাইলকে নিয়ে টাঙ্গাইল পাসপোর্ট অফিসের কাজ শে‌ষে মোটরসাইকেলে বা‌ড়ি ফির‌ছি‌লেন। তারাকান্দি-ভূঞাপুর সড়‌কের গোল‌পেচা এলাকার মোড় পার হওয়ার সময় বালুবা‌হী ট্রা‌কের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থ‌লে টুটুল মারা যান। পরে পুলিশ গিয়ে টুটুলের মরদেহ উদ্ধার করে এবং আহত ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোপালপু‌রের হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ আলম জানান, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক‌টি জব্দ করা গে‌লেও চালক পা‌লি‌য়ে গে‌ছেন।   N.B: Somoy T...

শি জিনপিংএর সঙ্গে বৈঠকে বসতে চান জেলেনস্কি

  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি চীনা নেতা শি জিনপিংএর সঙ্গে দেখা করতে চান এবং ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য বেইজিংএর দেয়া প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনা করতে চান। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে শুক্রবার তিনি বলেন চীনের প্রস্তাব থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা শান্তির প্রক্রিয়ায় জড়িত হয়েছে। “আমি সত্যিই আশা করব চীন রাশিয়াকে কোন অস্ত্র সরবরাহ করবে না,” তিনি বলেন। চীনা প্রস্তাবে শান্তি আলোচনার এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। তবে চীনা এই নথিতে যে ১২ দফা প্রস্তাব দেয়া হয়েছে তাতে সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে রাশিয়াকে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। এছাড়াও এতে “একতরফা নিষেধাজ্ঞা” আরোপের নিন্দা করা হয়েছে। কার্যত পশ্চিমে ইউক্রেনের মিত্রদের সমালোচনা হিসাবেই এটাকে দেখা হচ্ছে। মি. জেলেনস্কি মি. শি-র সঙ্গে শীর্ষ বৈঠকের যে আহ্বান জানিয়েছেন, চীনা কর্তৃপক্ষ এখনও তাতে প্রকাশ্যভাবে কোন সাড়া দেয়নি। N.B:  বিবিসি নিউজ Tag:  bbc,  bbc sport,  bbc football,  bbc...

সাকিবের সঙ্গে কথিত 'অস্বাস্থ্যকর সম্পর্ক' নিয়ে তামিম যা বললেন

  সাকিব আল হাসানের সঙ্গে ‘কোনও দ্বন্দ্ব নেই’ জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবাল ও সাকিব আল হাসান (ফাইল ছবি) কয়েকদিন যাবত বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ দুই সদস্য সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার কথিত 'অস্বাস্থ্যকর সম্পর্ক' নিয়ে আলোচনার প্রেক্ষাপটে রোববার সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরেন এই ব্যাটসম্যান। ঢাকার মাটিতে ইংল্যান্ড সিরিজ শুরু হতে চলেছে এই সপ্তাহে। সিরিজের আগে আলোচনায় এসেছে বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরার খবর, যা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধানের মুখ থেকে। তবে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল দাবি করেছেন, “দলের পরিবেশ ভালো এবং আমরা তার ফল পাচ্ছি, আমাদের সিরিজের ফল দেখেন।" N.B:  বিবিসি নিউজ Tag:  bbc,  bbc sport,  bbc football,  bbc sport football,  bbc urdu,  bbc hindi,  bbc world news,  bbc cricket,  bbcnews,  bbc bitesize,  tv,  bridgerton,  modern family,  thop tv,...

খালেদা জিয়া বিতর্ক: আন্তর্জাতিক চাপ নাকি বিএনপির জন্য ‘ট্র্যাপ’?

  বাংলাদেশের বিরোধীদল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সম্প্রতি যে বিতর্ক শুরু হয়েছে তা সরকার সচেতনভাবেই করছে বলে মনে করেন দলটির অনেক নেতা। খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা তা নিয়ে বিতর্ক চলছে তারা বলছেন, এর পেছনে আন্তর্জাতিক চাপসহ নানা কারণ থাকতে পারে। অবশ্য সরকার বলছে যে, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে যে বিতর্ক তার পেছনে সরকারের কোন দুরভিসন্ধি নেই। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে দাবি রয়েছে তা থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতেই এমন বিতর্ক শুরু করতে পারে আওয়ামী লীগ। সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সরকারের অন্তত চার জন মন্ত্রী নানা ধরণের মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে খালেদা জিয়ার রাজনীতি করার কোন সুযোগ নেই। একই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও। তবে কিছুটা ভিন্ন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ...

বান্দরবান থেকে প্রায় ৫০০ বাংলাদেশি পালিয়ে ভারতের আশ্রয়ে

  বাংলাদেশের বান্দরবান থেকে পাঁচশোরও বেশি মানুষ ভারতের মিজোরামে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে, তার থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন তারা। বান্দরবানে সেনাবাহিনীর চলমান অভিযান থেকে বাঁচতে প্রায় পাঁচশো বাংলাদেশি নাগরিক পালিয়ে এসেছেন ভারতে বাংলাদেশ পুলিশ অবশ্য বলছে তারা দেশ থেকে পালিয়ে যায়নি, নিরাপত্তা জনিত কারণে কিছু লোকজন চলে গেছে। গত বছরের নভেম্বর থেকে আশ্রয়প্রার্থীরা ভারতে আসতে শুরু করেছেন বলে মিজোরামের এক মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন। আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই বম জনগোষ্ঠীর মানুষ, তবে তাদের সঙ্গে কিছু টংটঙ্গিয়া গোষ্ঠীর মানুষও এসেছেন ভারতে। বম জনগোষ্ঠীটি খ্রিস্টান ধর্মাবলম্বী। দক্ষিণ মিজোরামের লংৎলাই জেলার পাঁচটি গ্রামে আশ্রয় নিয়েছেন ওই বাংলাদেশি নারী-পুরুষরা। মিজোরাম সরকার এবং সেখানকার খ্রিস্টানদের শক্তিশালী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে পালিয়ে আসা নারী পুরুষদের বাসস্থানের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে। নিয়মিত খাবারও দিচ্ছে তারা। N.B:  বিবিসি নিউজ Tag:  ...